সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালি ও সভা


কুষ্টিয়া প্রতিনিধি published:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৯ পিএম

ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালি ও সভা

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় র‌্যালি ও ১০টায় ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 


অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। এছাড়া বক্তব্য দেন সিএমএইচ হাসপাতালের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল হান্নান। 


কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. এস আর খান। বক্তব্য দেন বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাসিমুল বারী বাপ্পি, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। কিন্তু একে নিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে হবে।