সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

জলঢাকায় বন্ধু মহলে'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির


নূর মোহাম্মদ সুমন, নীলফামারী published:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৩৪ পিএম

জলঢাকায় বন্ধু মহলে'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।


এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু ও বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ।


বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি  তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ। রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসানের নেতৃত্ব চক্ষু শিবিরে সহায়তা করেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম।


রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ শত ৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ২৮ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।