সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় নীলফামারীর আলু চাষিরা


নীলফামারী প্রতিনিধি: published:  ০৪ নভেম্বর, ২০২৫, ০৯:৫৫ পিএম

বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় নীলফামারীর আলু চাষিরা

বৈরী আবহাওয়ার কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নীলফামারীর আলু চাষিরা। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার আলুর জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে জমিতে পানি জমে থাকায় অনেক স্থানে চারা নষ্ট ও বীজতলার আলু পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


কৃষকরা জানান, সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি আলুর বাজারদর অনিশ্চিত। তবু আগাম আলু চাষে আশাবাদী হলেও বৈরী আবহাওয়া তাদের সেই স্বপ্নে কালো ছায়া ফেলেছে।


স্থানীয় কৃষকদের অভিযোগ, অক্টোবরের শেষ দিক থেকেই আলু রোপণের উপযুক্ত সময় থাকলেও অনিয়মিত বৃষ্টির কারণে তারা স্বাভাবিকভাবে চাষ করতে পারছেন না। নিম্নাঞ্চলে পানি জমে অনেক ক্ষেতের চারা নষ্ট হয়ে যাচ্ছে।


সদর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলার কৃষকরা জানান, বৃষ্টি না থাকলে কয়েক দিনের মধ্যেই নতুন করে রোপণ করা সম্ভব হতো। কিন্তু এখন পানি নেমে যেতে সময় লাগবে, ফলে উৎপাদন খরচও বাড়বে।


সদরের রামনগর ইউনিয়নের আলু চাষি মাজেদুল ইসলাম বলেন, “আগাম ধান কেটে জমিতে আলু রোপণ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিক মিলে প্রতি বিঘায় ১২-১৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে কী হবে বুঝতে পারছি না।” একই এলাকার নুর মোহাম্মদ জানান, “আলু চাষে ভালো ফলনের আশা করেছিলাম, কিন্তু আবহাওয়া সব নষ্ট করে দিল।”


এদিকে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, কৃষিনির্ভর এই জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের সহায়তা জরুরি।