সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার


গাজীপুর প্রতিনিধি published:  ২০ অক্টোবর, ২০২৫, ০১:১৭ এএম

কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছদ্মবেশ ধারণ করে এক তরুণীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অপহরণের শিকার তরুণী মোসাঃ সুমাইয়া আক্তার (১৯) ওই এলাকার মাকসুদা আক্তার ও মোঃ শুকুর আলীর মেয়ে। বাদী মাকসুদা আক্তার থানায় অভিযোগ করে বলেন, শনিবার সকালে রাবেয়া বেগম (৪৫) ও হেলেনা আক্তার ওরফে আইভি (৩৮)সহ আরও চারজন অজ্ঞাতনামা পুরুষ সিআইডি পুলিশের ছদ্মবেশে সাদা মাইক্রোবাসে করে বাড়িতে আসে। তারা ভিকটিম সুমাইয়াকে “তদন্তের প্রয়োজন” বলে বাড়ি থেকে নিয়ে যায়।

পরে পরিবারের সন্দেহ হলে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাবেয়া বেগমকে গ্রেফতার করে। অন্যরা পলাতক রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এফআইআর নং-২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জি আর নং-২৭৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী তদন্তাধীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।