সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার


নিজস্ব প্রতিবেদক published:  ১১ অক্টোবর, ২০২৫, ০২:২১ পিএম

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো হল ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র।



শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা।


তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি করা হয়। এসময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।