সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

আগামীকাল বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি published:  ০৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ পিএম

আগামীকাল বেনাপোল  স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে বেনাপোল  স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান  রহমান।


সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। আগামীকাল শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু।বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে  তিনি জানান।