সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সাত্তার


উপজেলা প্রতিনিধি দুর্গাপুর রাজশাহী published:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৫ পিএম

শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সাত্তার


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাইবোন দের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজশাহী ৫ ( পুঠিয়া - দুর্গাপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে  সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আব্দুস সাত্তার বলেন শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ  করে সমাজে শুভশক্তির আবির্ভাব ঘটিয়ে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।

আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের  অক্ষুণ্ন রাখতে হবে।


উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার হিন্দুধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক খোজ খবর নেন। সুষ্ঠ ভাবে আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপন জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।