সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সভাপতি আটক


মিঠাপুকুর(রংপুর) published:  ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৮ পিএম

মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সভাপতি আটক

 জনতার হাতে ধরা, পুলিশের কাছে সোপর্দ রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের নামাপাড়ায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিলনপুর ইউনিয়ন সভাপতি সুব্রত সরকার।শনিবার ভোর রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় জনতা তাকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।


স্থানীয় সূত্রে জানা যায়, নামাপাড়া গ্রামের সাহিদা পিতা সাজু মিয়া,ওয়ার্ড নং–৩, দক্ষিণপাড়া এলাকায় ঘটনার সময় তার স্বামী মোখলেছার প্রবাসে অবস্থান করছিলেন। এ সুযোগে সুব্রত সরকারের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। ঘটনার রাতে এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে ধরে ফেলে এবং পরে পুলিশে হস্তান্তর করে।


এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানিয়েছে, জনতার হাতে আটককৃত সুব্রত সরকারকে থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সুব্রতের নামে ২০১৩ সালের হত্যা মামলাও রয়েছে।


স্থানীয়দের দাবি, একজন প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে এ ধরনের ঘটনা শুধু লজ্জাজনকই নয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন।