সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বেনাপোল বন্দরে কাঁচা মরিচ বাহী ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তল সহ ০২ জন গ্রেফতার


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ পিএম

বেনাপোল বন্দরে কাঁচা মরিচ বাহী ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তল সহ ০২ জন গ্রেফতার

 বেনাপোল স্থল বন্দরে  কাঁচা মরিচ বাহী ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলি সহ ০২ জন’কে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। আসামী দুইজন উক্ত ট্রাকের ড্রাইভার এবং হেলপার। রোববার(৭ সেপ্টেম্বর) দুপুর ১’৩০ মিনিটের দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের’কে গ্রেফতার করে বিজিবি।


আসামী ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদী এরা উভয়ই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। গুরজীত সালুজা’র পিতার নাম-জাস পাল সালুজা।


ট্রাক চালক জানায়, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিল। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি সে।


৪৯, বিজিবির সহকারি পরিচালক- সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়। রোববার কাঁচা মরিচ বাহী ঐ ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়।


এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে ঐ বিজিবি কর্মকর্তা জানিয়েছেন।