সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বোয়ালখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


(চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ published:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

বোয়ালখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে আগামী ৫ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়।


উক্ত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, দুলা মিয়া মেম্বার, আবুল মনসুর, মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি'র মফিজুর রহমান, দিদার আলম, মুহাম্মদ ইউনুস, পৌরসভা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোঃ হাসান, সোলায়মান, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোঃ হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।