সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মিঠাপুকুরে বাই সাইকেল পেল ১৫২ গ্রাম পুলিশ


( বিশেষ প্রতিনিধি মিঠাপুকুর) published:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:৫২ পিএম

মিঠাপুকুরে বাই সাইকেল পেল ১৫২ গ্রাম পুলিশ

মিঠাপুকুর  উপজেলার ১৭টি ইউনিয়নে ১৫২জন গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।আজ   (২৫ আগষ্ট)সোমবার উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।


নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন,এই বাই সাইকেল সংরক্ষণ করতে হবে,নষ্ট হলে ঠিক করতে হবে।যত্ন নিতে হবে যেন হারিয়ে না যায়।আমরা উপজেলা প্রশাসন থেকে মাঝে মাঝে আপনাদের এই বাইসাইকেল এর খবর নেব। পাঁচ থেকে সাত বছর পর পর সাইকেল বিতরণ করা হয়, ততদিন পর্যন্ত সাইকেল টাকে যত্ন করে ভালো রাখতে হবে।


মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান,স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত  উপজেলার নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম গতিশীল করা এবং উৎসাহ প্রদান করা লক্ষ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। তারা এই প্রাপ্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের যে কোন কাজের পাশাপাশি জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভাবে কাজ করতে পারবে।


বাই সাইকেল পাওয়া একাধিক গ্রাম পুলিশ সদস্য জানান, এই সাইকেল প্রাপ্তির কারনে আমাদের গ্রাম পুলিশের কাজ আরো গতিশীল হবে। সময় বাচঁবে এবং ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারব।


মিঠাপুকুর উপজেলার সকল গ্রাম পুলিশের মধ্যে মোট ১৫২টি বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পদ শুন্য থাকায় ১৮ টি সাইকেল গ্রাম পুলিশ নিয়োগ প্রদান হওয়ার পরে প্রদান করা হবে।