সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শার্শায় বন্যায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ পিএম

শার্শায় বন্যায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন

যশোরের শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। এবং পানিবন্দী মানুষকে আশ্রয়,স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।


২৫ শে আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের  এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্র  

বন্যায় কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন,উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। 



শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের  ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এই বন্যার সমস্যা হবে না। 


তিনি আরও বলেন, 

উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেওয়া হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে,আজ বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল,চিনি,তেল,লবণ,মশলা সহ আরও অন্যান্য খাদ্য সমগ্র। তবে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে। যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়। 


এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,  সহ স্থানীয় নেতৃবৃন্দরা।