সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার


এম. শাহাবুদ্দিন   published:  ২০ আগস্ট, ২০২৫, ১০:৩০ পিএম

চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার

 সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার  হাসিব আজিজ বিপিএম । 

পরিদর্শনের শুরুতে কমিশনার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার  মোঃ গোলাম রুহুল কুদ্দুস। এরপর সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বোম ডিসপোজাল মেশিন সহ সোয়াতের বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সমূহের যথাযথ ব্যবহারের তদারকি করেন। এছাড়াও তিনি সাইবার ইউনিটের ফরেনসিক ল্যাব ঘুরে দেখেন এবং সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা গুলো দ্রুত নিষ্পত্তিসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন)  মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোঃ আসফিকুজ্জামান আকতার ; উপ-পুলিশ কমিশনার (সদর)  মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম)  মোঃ গোলাম রুহুল কুদ্দুস মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।