সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

লালপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা


লালপুর( নাটোর) প্রতিনিধি: published:  ১৭ আগস্ট, ২০২৫, ০৫:৪৩ পিএম

লালপুরে স্ত্রীর সাথে অভিমান করে  যুবকের আত্মহত্যা


নাটোরের লালপুরে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আশিকুর রহমান অপু (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আপু একই গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপু ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। সকালে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর বিকাল সাড়ে পাঁচ টার দিকে তার মা ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে মামাতো ভাই এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে ছিপকানি লাগানো। এক পর্যায়ে অপুর মামাতো ভাই বেলকুনির গ্রিল ভেঙে প্রাচীর টপকে ঘরে ঢুকে দেখে অপু ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরিবারের ও স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে অভিমান করেই আপু আত্মহত্যা করে থাকতে পারেন।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়া চল ছে, লাশ এখনো চালান হয়নি।