সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : published:  ১৫ আগস্ট, ২০২৫, ০৪:৪৫ পিএম

নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শহরের লিয়াকত ব্রীজ এলাকায় এ কার্য়ক্রমের উদ্ধোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন , নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভূইয়া, নাটোর পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম, ইউনিক প্রেসক্লারের যুগ্ম সাধারন সম্পাদক ও মোহনা টিভির নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস সহ গন্যমান্যে ব্যাক্তিবর্গ। ।  

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নাটোরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। আমরা আজকে হয়তো একটি নদ পরিষ্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- নাটোরকে জঞ্জাল মুক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসঙ্গে করবো। নাটোর আসলেই সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত হতে পারে। আর নিজ নিজ ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলে নিজের আঙ্গিনার পাশাপাশি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে।

শহরবাসী এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানান ।