সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নেত্রকোনায় বিএডিসির পুরাতন ভবনে ছাদ চাপায় নিহত এবং আহতদের মাঝে অনুদান বিতরণ


নিজস্ব প্রতিনিধি : published:  ১৫ আগস্ট, ২০২৫, ০৩:৫৭ পিএম

নেত্রকোনায় বিএডিসির পুরাতন   ভবনে ছাদ চাপায় নিহত এবং আহতদের   মাঝে অনুদান বিতরণ

নেত্রকোনায় বিএডিসির পুরাতন ভবনের ছাদ চাপায় নিহত ৩  শ্রমিক  এনং আহত ৩ পরিবারের মাঝে (শুক্রবার)দুপুর সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।   নিহত পরিবারের মাঝে  ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান,বিডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ)মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ)পংকজ কর্মকার,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান।


নিহত, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া ( ৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া ( ৩৯)। আহত তিন জন হচ্ছেন, হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া তাদের বাড়ি নেত্রকোণার বিভিন্নস্থানে।


এর আগে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে এবং আহতের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 


পরে  নিহতদের আত্মর মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া কর হয় । 


দোয়া পরিচালনা করেন

জেলা প্রেসক্লাবের সাধারণ 

সম্পাদক মাহাবুুবুল কিবরিয়া 

চৌধুরী হেলিম ।