বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

বেনাপোল পুটখালী সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- published:  ০৯ আগস্ট, ২০২৫, ১১:৪১ পিএম

বেনাপোল পুটখালী সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১


বেনাপোল সীমান্তে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ যশোরের শার্শা উপজেলার  পুটখালী ইউনিয়ানে  বিওপির সদস্যরা  শনিবার ৮আগস্ট  রাত ১ টার সময় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ১টি,ম্যাগাজিন ২ টি ও গুলি ৫ রাউন্ড সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।


বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ আটক মোঃ আক্তারুল ইসলাম (৪০), আতিয়ার রহমান বাবুর ছেলে, পুটখালী উত্তর পাড়া,গ্রামের  বালুন্ডা, বেনাপোল পোর্ট, থানা, যশোরকে আটক করেন।


খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২ টার দিকে

 তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে।


পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ কর হয়েছে।