সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বেলপুকুর থানা পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার


এম. শাহাবুদ্দিন   published:  ০৬ আগস্ট, ২০২৫, ০৬:১৯ পিএম

বেলপুকুর থানা পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

বুধবার সকাল ১০:৩০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান  বেলপুকুর থানা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে কমিশনারকে স্বাগত জানান মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (মতিহার), আরএমপি। এসময় বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরে পুলিশ কমিশনার মহোদয় থানা ভবনের বিভিন্ন অফিস কক্ষ, রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন করেন এবং সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন। তিনি চেকপোস্ট পরিচালনায় আরও পেশাদারিত্ব নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের শৃঙ্খলা ও বিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের পেশাদার, ভদ্র, মানবিক ও শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। থানা এলাকার সার্বিক পরিবেশ ও কর্মকর্তাদের কাজের প্রতি নিষ্ঠা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।