সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রেললাইন ধরে তুমি আর আমি


মোঃ মিলন হক published:  ০৬ আগস্ট, ২০২৫, ০২:১৮ পিএম

রেললাইন ধরে তুমি আর আমি




রাত গভীর, প্ল্যাটফর্ম ফাঁকা,

হলুদ আলো ছুঁয়ে যাচ্ছে তোমার চুলের প্রান্ত।

আমি আর তুমি— হাত ধরাধরি করে

রেললাইনের পাথরে হেঁটে চলেছি

এক অজানা, অথচ প্রিয় কোনো গন্তব্যের দিকে।


আমার পাশে তুমি আছো—

এটাই এখন সবচেয়ে সত্য।

পেছনে ফেলে আসা যত ব্যর্থতা,

ভবিষ্যতের সব অনিশ্চয়তা—

সেই মুহূর্তে গুরুত্বহীন মনে হলো।


তুমি হাঁটছো আমার সঙ্গে,

না বলে বুঝিয়ে দিচ্ছো—

তুমিও চাও, আমিও চাই—

এই পথটা শেষ না হোক কখনো।

ট্রেনের গর্জন যেন দূরের এক স্মৃতি,

আমাদের পাশে এখন শুধুই নীরবতা।


তুমি বলো না কিছু,

তবু আমি শুনতে পাই তোমার মনের শব্দ—

“আমি ভয় পাই হারিয়ে যাওয়ার,

তাই তো তোমার হাত ছাড়ি না।”


আমি জানি, আমিও ভয় পাই।

ভয় পাই, যদি কোনো দিন—

এই ট্রেন চিরতরে তোমায় নিয়ে চলে যায়,

আর আমি ফিরে তাকাই—

শুধু শুন্য রেললাইনের দিকে।


কিন্তু না, আজ তুমি পাশে,

আমার চোখে চোখ রেখে হেসে উঠো—

হাসিটা যেন বহুদিনের চেনা,

যেন বহু জন্মের প্রতিশ্রুতি।


তুমি পাশে বলেই রাতটা সুন্দর,

আলোটা নরম, বাতাসটা স্নিগ্ধ,

আর ট্রেনটার শব্দ—

তাও যেন কবিতা হয়ে আসে কানে।


চলো, আমরা হেঁটে যাই,

এই জীবনের অস্থির রেললাইনে—

হাত ধরে, হৃদয় বেঁধে,

যতক্ষণ পথ আছে, যতক্ষণ মন আছে,

আর যতক্ষণ ভালোবাসা আছে।