সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

হরিপুরে বিএনপি বিজয় র‍্যালী ও জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত


হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি মো সুজন আহম্মেদ: published:  ০৫ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম

হরিপুরে বিএনপি বিজয় র‍্যালী ও জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত


 জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন


উপলক্ষে সারদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) প) হরিপুর উপজেলা শাখার আয়োজনে বিকাল ৫টায় দলীয় কার্যালয় থেকে এক বিজয় র‍্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করেন। র‍্যালী শেষে কালিগঞ্জ বাজারে পথ সভা করেন।


এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জেড মতুর্জা চৌধুরী তুলা, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আবুতাহের প্রমুখ। অপর দিকে সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর শাখার আয়োজনে এক গণমিছিল ও র‍্যালী সহ পথসভা করেন।


এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা আমির রফিকুল ইসলাম প্রমুখ