সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ০৪ আগস্ট, ২০২৫, ০৮:৩৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।


বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। 


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে

সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দিবস

উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু‘দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।  


বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।


উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।