বাংলাদেশ, রবিবার, জুন ২১, ২০২৬

বনানীতে পোশাক শ্রমিক নিহতের জেরে অবরোধ, এক্সপ্রেসওয়ে বন্ধ, তীব্র যানজট

Publisher and Editor

অনলাইন ডেস্ক :

published: 10 March, 2025, 04:04 PM

বনানীতে পোশাক শ্রমিক নিহতের জেরে অবরোধ, এক্সপ্রেসওয়ে বন্ধ, তীব্র যানজট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় আন্দোলনে নেমেছেন গার্মেন্টসের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকায় রাস্তা অবোরোধ করে বিচারের দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলন কয়েক ঘণ্টা হয়ে গেল এখনো তারা সড়ক থেকে সরে যায়নি।  


পুলিশ বলছে, শ্রমিকরা এখনো রাস্তায় রয়েছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে রাজধানীর বনানী এলাকায় যান চলাচল এখন স্থবির হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  


এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, আন্দোলনকারী পোশাক শ্রমিকরা এখনো সড়কে রয়েছে। তারা সড়ক অবরোধ করে রেখেছে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক গুলশান ডিভিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, আজ সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  


নিহতের নাম মিনারা আক্তার। এ ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা ইনকামিং/আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। এছাড়া পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।


এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২ - গুলশান ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং এ চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

National