বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সড়ক দূর্ঘটনা রোধে রাজশাহীতে বিআরটিএ'র অভিযান, জরিমানা ১০ হাজার

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 05 April, 2025, 09:30 AM

সড়ক দূর্ঘটনা রোধে রাজশাহীতে বিআরটিএ'র অভিযান, জরিমানা ১০ হাজার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দূর্ঘটনা রোধের রাজশাহী নাটোর মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারী মোটরযানের  বিরুদ্ধে বিশেষ অভিযান করছে বিআরটিএ।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ায় বিড়ালদহ হাইওয়ে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোয় ও হেলমেট না পরার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আজও শিরোইল বাস টার্মিনালে হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বিআরটিএ।

পরে হানিফ কাউন্টারকে শেষ বারের মতো সতর্ক করে পরবর্তীতে সিলগালার হুঁশিয়ার করেন বিআরটিএ।

এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

National

অপরাধ আরোও দেখুন