সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি

দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে লন্ডভন্ড হয়ে গেছে।


শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়টি বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরা ঘরটিকে উল্টে-পাল্টে দেয়। তারা আরও জানান, এ ধরনের ক্ষতিকর ঘূর্ণিঝড় অল্প সময়ের জন্য হলেও স্থানীয়দের আতঙ্কিত করেছে। 


ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, এরপর ধসে পড়ে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না।


এদিকে এই ক্ষয়ক্ষতির খবর জানতে পেরে ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ ছুটে আসেন এবং স্থানীয়দের সহযোগিতায় বাড়ির জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত খবর