সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩

গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিন বন্ধু নিখোঁজের ঘটনায় অবশেষে মেহেদী নামে আর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। 


রোববার (২৬ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেহেদী হাসান উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে।


এলাকাবাসী ও ফারার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের বহনকারী নৌকা তীব্র বাতাসে  উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এসময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এরপর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে উদ্ধার করা হয় মেহেদী হাসানের মরদেহ।


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারে গত তিন দিন উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে রোববার সকালে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রফিকুল ইসলাম ও শিমুল হোসেন নামে অপর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। 

সম্পর্কিত খবর