সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে আলিফ মিয়া (০৩) ও মায়ামনি(০৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন - মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি। 


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার  (গর্ত) পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর