সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাজশাহীতে সেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে অপপ্রচার

রাজশাহীতে সেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে অপপ্রচার

রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ পারভেজ সৈকতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় নগরীর টিকাপাড়া বাশার রোড এলাকার তরুন সংঘ স্কুল মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



লিখিত বক্তব্যে ভুক্তভোগী পারভেজ সৈকত জানান, গত কিছুদিন ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতিহিংসার জের ধরে কিছু ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের পার্সোনাল মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। পরবর্তীতে যাদেরকে এসব পাঠানো হচ্ছে তারা সেই সব আইডিতে যোগাযোগের চেষ্টা করলে তাদের ব্লক করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি আমার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করার অপচেষ্টা চালানোর তীব্র নিন্দা । আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং চাঁদাবাজদের জন্য আমার কাছে কোনো প্রকার সহানুভূতির জায়গা নেই। তিনি বলেন সাধারণ জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানোয় সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। এমন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আনার জোর দাবি জানান তিনি।

সম্পর্কিত খবর