সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩জন

রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩জন

রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, ১।মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, সাং  রায়পুর (মোল্লাপাড়া), ২। মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা: মো. মুনছুর আলী, সাং  রায়পুর (মহাজনপাড়া),৩।  মোঃ  হৃদয় (২৪), পিতা: মোঃ জামরুল ইসলাম, সাং . রায়পুর, সর্ব থানা চারঘাট, জেলা রাজশাহী। 

চারঘাট থানার একটি টিম ১৪ এপ্রিল রাত দেড়টার দিকে দিকে ফরিদপুর মোড় ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়পুর গ্রামের মো. আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।


পরে রাত  দুইটা পাঁচ মিনিটের দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে  অভিযান পরিচালনা করে  মোঃ  মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর