সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে সুরুজ হত্যায় বোন ও দুই ভাগনে গ্রেপ্তার

রাজশাহীতে সুরুজ হত্যায় বোন ও দুই ভাগনে গ্রেপ্তার

রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুরুজ আলী (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি বিশেষ দল।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহতের বোন জাহানারা বেগম (৫০) ও তার দুই ছেলে মো. হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাদের সবার স্থায়ী ঠিকানা রাজশাহীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়। তাদের পিতার নাম মৃত আনিচুর রহমান।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ এপ্রিল রাজশাহী নগরের সিটি বাইপাস এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সুরুজ আলীকে মারধর করেন অভিযুক্তরা। এ সময় হিরা একটি ইট দিয়ে মামা সুরুজের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরদিন নিহতের ছেলে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। সোমবার তাদের গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পর্কিত খবর