সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

বাগমারায় গৃহবধূকে এসিডে পুরিয়ে হ’ত্যা চেষ্টার অভিযোগ

বাগমারায় গৃহবধূকে এসিডে পুরিয়ে হ’ত্যা চেষ্টার অভিযোগ

রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে রশিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী মুখে এসিড জাতীয় তরল রাসায়নিক পদার্থ দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে ।


ভুক্তভোগী নারীর নাম আসমানি খাতুন (২৮)। এ ঘটনার পর থেকে স্বামী রশিদুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।


স্থানীয় লোকজন জানান, দুই বছর আগে আসমানির সঙ্গে প্রতিবেশী রশিদুলের বিয়ে হয়। এটি তাদের দ্বিতীয় বিয়ে। বিয়েল পর রশিদুল ইসলাম স্ত্রী আসমানীকে নিয়ে বিস্কুট ফ্যাক্টরিতে কাজের সুবাদে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন । ওই বাসাভাড়ার টাকা চাওয়াকে কন্দ্রে করে স্বামী আসমানীর সাথে রশিদুল ইসলামের বাকবিতান্ডা হয়।


বাকবিতান্ডার জেরে স্বামী রশিদুল ইসলাম (৬ মার্চ) রোববার দিবাগত গভীর ঘরের দরজা বন্ধ করে ‘ড্যামফিক্স’ নামের এসিড জাতীয় তরল রাসায়নিক পদার্থ ঘুমান্ত স্ত্রী আসমানীর মুখে ঢেলে দেন। আসমানীর ছটপটি ও চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। সেখান দ্রুত পালিয়ে যান স্বামী রশিদুল ইসলাম। পরিবারের লোকজন রতেই অসুস্থ আসমানিকে প্রথমে বাগমারা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে করেন। আসমানীর মা মালেকা বিবি জানান,‘আসমানির গালের ডান পাশ ও জিহ্বা পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


যোগাযোগ করা লে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, রাতে তিনি বিষয়টি জেনেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রশিদুল পলাতক রয়েছেন। থানায় লিখিত অভিযোগ পেলেই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সম্পর্কিত খবর