সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মোহনপুরে ঈদে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ওসি'র বিশেষ বার্তা

মোহনপুরে ঈদে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ওসি'র বিশেষ বার্তা

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলাবাসীকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বার্তা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। রোববার (২৯ মার্চ) তিনি এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান।

 

বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। রমজান মাস জুড়ে সিয়াম সাধনা পালন শেষে আনন্দের দিন আসে সকল মুসলমানের অন্তরে।

 

এবারের ঈদে নিজের ও এলাকাবাসির স্বার্থে সকলের কল্যাণের কথা চিন্তা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন ওসি আতাউর রহমান। আপনারা সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।

 

এ বার্তার মাধ্যমে ঈদ-উল-ফিতর উপলক্ষে মোহনপুরবাসীসহ সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান- “ঈদ মোবারক”।

 

সম্পর্কিত খবর