সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দুর্গাপুরে চেয়ারম্যান আজাদ আলী সরদারের ঈদ উপহার পেল ২০০ পরিবার

দুর্গাপুরে চেয়ারম্যান আজাদ আলী সরদারের ঈদ উপহার পেল ২০০ পরিবার

রাজশাহী দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও  নান্দিগ্রামের অসহায় ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন। 

উপহারসামগ্রীর মধ্যে লাচ্চা সেমাই, চিনি ও খুরমা খেজুর ছিল, যা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। 

আমি আগেও অসহায় মানুষদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আমি অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।

স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, আবদুল গাফফার, আমিরুল ইসলাম,  মন্তাজ মির্জা, আব্দুল বারিক, রাসেল প্রাং, এরশাদ হাসান, ফায়সাল মাহমুদ, আল-আমিন রকি, ইনসের আলী, সিদ্দিক সহ উক্ত গ্রামের গ্রাম পুলিশ ও এলাকাবাসী প্রমুখ।

সম্পর্কিত খবর