সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।


নিহত আসমত আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে।


অপরদিকে, সকাল ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।


নিহত নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মণ্ডলের স্ত্রী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর বাজারের ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে বালুভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। অপরদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিহত হয় নার্গিস খাতুন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর