সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দিনাজপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টিএসআই নিহত

দিনাজপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টিএসআই নিহত

দিনাজপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে ট্রাফিক পুলিশের এক টিএসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত টিএসআই আব্দুল করিম (৫০) দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের শেষ সীমানায় নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামক এলাকায়। হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, দিনাজপুর সদর ট্র্যাফিক টিএসআই আব্দুল করিম সংগীয় ফোর্সসহ বীরগঞ্জ থানা এলাকায় ডিউটি শেষে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা করে কাহারোল থানাধীন দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় পৌঁাঁলে বীরগঞ্জগামী শামীম পরিবহন এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌছায় এবং লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । দুই পাশের যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঘাতক চালক, হেলপার ও বাসটিকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর