সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

নাটোরে বিএনপির কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারে সড়ক অবরোধ

নাটোরে বিএনপির কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারে সড়ক অবরোধ

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলার কমপক্ষে তিনটি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে বিএনপি'র বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদ্যঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দিঘাপতিয়া, দত্তপাড়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মী।

বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগি ও নিবেদিতপ্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজন এবং মানহানিকর।

বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন ,রাজপথের ত্যাগী,নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কিভাবে তা প্রত্যাহার করা হলো সেটি তদন্ত হওয়া উচিত।যদি প্রত্যাহার করা নেতাদের পুনরায় পদ দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয় । কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টা পর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি,ফয়সাল আহম্মেদ আবুল,শামসুল ইসলাম রনি, সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয় ।

সম্পর্কিত খবর