সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী

সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় দুই কিশোরী নিখোঁজ হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছেন।

নিখোঁজ কিশোরীদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্কুলজীবন থেকেই বন্ধুত্ব গভীর হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। প্রথমে চিঠির মাধ্যমে যোগাযোগ চললেও পরবর্তীতে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরো নিবিড় হয়ে ওঠে। বিষয়টি পরিবার জানতে পারলে তাদের আলাদা হতে চাপ প্রয়োগ করা হয়। তবে পরিবারের বাধা সত্ত্বেও তারা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে প্রাইভেট পড়তে বের হওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এর আগেও তারা একবার পালানোর চেষ্টা করেছিল। তবে এবার থেকে তারা নিখোঁজ রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের সন্ধানের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করছেন। তবে কিশোরীদের নিরাপদে উদ্ধারে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর