সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মোহনপুরে ব্র্যাকের আয়োজনে নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

মোহনপুরে ব্র্যাকের আয়োজনে নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে লিগ্যাল এইড এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ ই মার্চ) সকাল ১০ টায় ব্র্যাক এর মোহনপুর আইন সহায়তা কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন মোহনপুর ব্র্যাক অফিসের এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) জয়নাল আবেদীন জনী, সার্বিক সহযোগিতায় ছিলেন তানজিমা আক্তার (সিও-সেলপ) মোহনপুর।

এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ভুক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি চিহ্নিত করণ, আয় বৃদ্ধি করণ কাজ বা বিনিয়োগের সাথে যুক্ত হওয়ার উপায় জানতে পারে এবং নিজের ও সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন,  মাসিক পারিবারিক  বাজেট পরিকল্পনার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। অংশগ্রহণকারী নারীরা এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সম্পর্কিত খবর