সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

লালপুরে সরকারী ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য সহ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

লালপুরে সরকারী ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য সহ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নাটোরের  লালপুরে তৎকালীন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৯  জনের কাছ থেকে প্রায় ১ লাখ পঁচিশ হাজার  টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য বাচ্চু সহ আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান ও তার  সহযোগী আনার ও সজিব।

শনিবার   দুপুরে  কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় -  আয়োজিত এক মানববন্ধনে  এসব তথ্য জানান সাবেক ইউপি সদস্য  জিয়াউর রহমান আকাশ । তিনি জানান, প্রতারক আওয়ামীলীগের চারজন নেতা ইউপি সদস্য বাচ্চু সহ আনার লুৎফর ও সজিব  চার  বছর আগে উপজেলার  কদিমচিলান ইউনিয়নের  গোধড়া এলাকায়  আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । 

গোধড়া গ্রামের আবের আলী জানান আওয়ামীলীগের পাওয়ার দেখিয়ে লুৎফর, আনার, সজিব,বর্তমান ইউপি সদস্য বাচ্চু আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে গরিব অসহায় মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। প্রশাসনের কাছে আবেদন ভুক্তভোগীদের টাকা যেনো তারা ফিরিয়ে দেয় এবং প্রতারণা করার জন্যে তাদের কঠোর বিচার দাবী করছি।


ভুক্তভুগী  মরিয়মের কাছ থেকে ঘর দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেয় কিন্তু ঘরও দেয়নি টাকাও দেয়নি ভুক্তভুগী মরিয়ম বলেন আমার কষ্টের টাকা আমি ফেরত চাই আমার পরিবার নিয়ে আমি অনেক কষ্টে আছি । আরেকজন ভুক্তভুগী খুসনা বেগম জানান আমার এককাঠা জমিন নাই আমি ঝুপড়ি ঘরে বসবাস করি ৩/৪ বছর আগে লুৎফর আনার সজিব আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নেয় আশ্রয়ন প্রকল্পের কথা বলে এখন প্রযন্ত টাকাও ফেরত দেয়নি  ঘরও দেয়নি। 

আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান সাংবাদিকদের জানান আমি সজিব ও আনার আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে দুই একজনের কাছ থেকে অল্প স্বল্প কিছু টাকা নিয়েছি ঘরের খরচ বাবদ। সময় মতো ফেরত দিয়ে দিবো। 

ইউপি সদস্য বাচ্চু বলেন আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে  আমি কারো কাছ থেকে কোনও টাকা পয়সা নেয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, ইউপি সদস্য বা কোনও নেতার এখতিয়ার নেই, কাওকে আশ্রয়ন  প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার। এতে কেও যদি প্রতারনার স্বীকার হয়  যদি অভিযোগ দেয় তা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত খবর