সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এর অবৈধ ইটভাটাসহ দুইটি ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে দুই ইটভাটা মালিককে মোট ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে সাবেক এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এর মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানাসহ এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটার চুলি ভেঙে ধ্বংস করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস নামে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং আরো ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর