সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সারাদেশ ব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে নির্যাতনকারী, ধর্ষক মানুষরুপী পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা 

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা বেনাপোল বাজারে  এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপনের দরকার নেই। প্রোয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দূষ্কৃতিকারী গোষ্টি খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল শাখা , সভাপতি মো, মাহাথি হাসান, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান রনি,দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রমুখ। #


সম্পর্কিত খবর