সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

নিহত ছাত্রদল কর্মীর পরিবারকে ফোনে সান্ত্বনা জানালেন তারেক রহমান

নিহত ছাত্রদল কর্মীর পরিবারকে ফোনে সান্ত্বনা জানালেন তারেক রহমান

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপূর্বের পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।


সোমবার (১০ মার্চ) রাতে নিহত অপূর্বর বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান।


তারেক রহমান বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো এই ঘটনায় জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।


তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।


রোববার রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব।

সম্পর্কিত খবর