সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / শিক্ষা
শিক্ষা

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এসময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হলে গবেষণার কোন বিকল্প নেই। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে গবেষণাসহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ‘রিসোর্স পার্সন’ হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ড. মো. রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিবের সঞ্চালনায় সেমিনারে অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পর্কিত খবর