সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / লাইফ স্টাইল
লাইফ স্টাইল

ডাবের শাঁস ব্যবহারেই পাবেন উজ্জ্বল ত্বক!

ডাবের শাঁস ব্যবহারেই পাবেন উজ্জ্বল ত্বক!

নরম ত্বকের জন্য দুধের মালাই দিয়ে ত্বক ম্যাসাজ করে যাচ্ছেন। এতে ত্বকের কোলাজেন গঠন হচ্ছে।

কিন্তু নরম ত্বক কি পেয়েছেন? গরমে হাইড্রেটেড থাকার জন্য ডাবের পানি পান করছেন। আর ডাবের শাঁসটা কী করছেন? নরম ত্বক যদি প্রাকৃতিক উপায়ে পেতেই হয় তাহলে ভরসা রাখুন ডাবের শাঁসের ওপর।

নিয়মিত ডাবের পানি মাখলে ত্বক ভালো থাকে। ডাবের পানিতে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিডের মতো ত্বক-উজ্জ্বল এবং নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে। একইভাবে ডাবের শাঁসে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি। এর ফলে এতেও উন্নত হবে আপনার ত্বক। কিন্তু এ ডাবের শাঁসকে কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন, ভেবে দেখেছেন?

প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দেবে ডাবের শাঁস

ত্বকের প্রাকৃতিক আভা বজায় রাখতে ডাবের শাঁস দিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এজন্য আগের রাতে পাঁচটি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আমন্ডগুলোকে পিষে নিন। এবার একটি পাত্রে এ আমন্ড বাটা, ২ চামচ নারিকেলের দুধ, ১ চা চামচ মধু আর ১/২ চামচ ডাবের শাঁস নিন। পরে ভালো করে মিশিয়ে নিন।

এ ফেসপ্যাকটি খুব ধীরে ধীরে মুখে লাগান। এটা ২০ মিনিট মুখে রেখে দিন। ফেসপ্যাকটা শুকনো হতে শুরু করলে হাত দিয়ে স্ক্র্যাব করে মুখ পরিষ্কার করুন। সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাকটি আপনি সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্যবহারের পরেই আপনি আপনার মুখে অন্যরকম আভা দেখতে পাবেন।

ব্রণ ও ব্রণর দাগকে বলুন বিদায়

আপনার ত্বকে যদি ব্রণপ্রবণ হয়। ব্রণ দাগ যদি পিছু না ছাড়া, তাহলে এর থেকে মুক্তি পেতে আপনি ডাবের শাঁসের সঙ্গে গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। একটি পাত্রে ডাবের শাঁস, নারিকেল দুধ এবং গোলাপজল যোগ করুন এবং এটি ভালোভাবে মেশান। তুলোর সাহায্যে মুখে লাগান।

এ ফেসপ্যাকটি মুখে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর হালকা ক্লিনজার ও পানির সাহায্য মুখ পরিষ্কার করে নিন। এই ফেসপ্যাকটি আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ব্রণ ও ব্রণর দাগ কমে গেছে।

সম্পর্কিত খবর