সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

শাহ মখদুম থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫

শাহ মখদুম থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫। গত ১৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে নগরীর দক্ষিণ নওদাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


র‌্যাব জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস দল এই ঝটিকা অভিযান চালায়। রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি (Made in USA) ০১টি বিদেশি রিভলবার ও ০৩ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।


অভিযান চলাকালে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হলেও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর