সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / জাতীয়
জাতীয়

লেভেল ক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২

লেভেল ক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মৃত কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

স্থানীয়রা জানায়, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসা দেখতে পায়নি চালক। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবসত অটোরিকশাটি রেললাইনের ওপরে উঠে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  

সম্পর্কিত খবর