সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মান্দায় এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ইউএনও

মান্দায় এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ইউএনও

নওগাঁর মান্দায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।


বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত কয়াপাড়া কামার কুড়ি নূরানী হাফেজিয়া ও ওসমান গণি শিশু সদন মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়।


ইফতার মাহফিলে ইউএনও মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বসে ইফতার করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা আল হেলাল জামালী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম আল হেলাল জামালী।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, "পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।"

সম্পর্কিত খবর