সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জ'ব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জ'ব্দ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। 


এরই ধারাবাহিকতায় অদ্য ১২মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২.০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহী পাড়া বাঁশ বাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কয়েকজন লোক প্লাস্টিক বস্তায় কিছু মালামাল নিয়ে বাঁশ বাগানের দিকে আসতেছে। বিজিবি’র টহল দল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করলে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত প্লাস্টিকের বস্তাটি  তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় JD মদ ৫০ বোতল(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় এবং রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ৬৩৬ পিস ভারতীয় Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিস এবং মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর