সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান

বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান

যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের ফজিলত, বরকত ও রহমতের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং জীবনের করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।#

সম্পর্কিত খবর