সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / আইন আদালত
আইন আদালত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে ফাহিম হোসেন (২৭)।


বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ৩ টায় রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল  ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি ফাহিমের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১ টি মামলা চলমান রয়েছে


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর