সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান নৌকা-মেশিন ধ্বংস

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান নৌকা-মেশিন ধ্বংস

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১:১৫ মিনিট থেকে দিনভর উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের এক বিশাল শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়েছে।


অভিযান চলাকালীন সময়ে টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। এছাড়াও খালিশা চাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে।


অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। 

এসময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবির (BGB) ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর